শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন
হিন্দু ভাইদের কখনোই আমরা সংখ্যালঘু বলতে চাই না: আমিনুল হক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫১ পিএম

একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চায় জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

তিনি বলেন, হিন্দু ভাইদের কখনোই আমরা সংখ্যালঘু বলতে চাই না। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তারা আমাদের ভাই,আমাদের বন্ধু ও আমাদের প্রতিবেশী। আমরা সকলেই বাংলাদেশী পরিবার হিসেবে তারা আমাদের পাশে থাকবে; আমরাও তাদের পাশে থেকে কাজ করব। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। 

গতকাল সোমবার দুপুরে মিরপুর পল্লবীতে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে তিনটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে আমরা একটি সম্প্রতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,যে বাংলাদেশের জন্য এদেশের বহু মানুষ জীবন দিয়েছে ও রক্ত দিয়েছে। সেই মানুষগুলোর শহীদী যে রক্ত,সে রক্ত আমরা বৃথা যেতে দিতে পারিনা, কারন সেই শহীদী রক্তের বিনিময়ে আমরা একটা সম্প্রতি ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই। 

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হিন্দু ভাইদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে এর দায়ভার বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এদেশের জনগণ জানে বিএনপি এই ধরনের অপকর্মে কখনও জড়িত ছিল না। গত ৫ আগষ্টের পরে এটা প্রমানিত যে,গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের উপরে যে মামলা হামলা ও নির্যাতন করা হয়েছে,এর সবকিছুই আওয়ামী স্বৈরাচার সরকার করেছিল। 

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে মিরপুর হিন্দু সমাজ সেবা সংঘ ও মিরপুর সার্বজনীন সরস্বতী পূজা উদযাপন কমিটির আয়োজনে মিরপুরের জান্নাত একাডেমি হাই স্কুল প্রাঙ্গন,ড. মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ ও আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত এ অনুষ্ঠানে মিরপুর হিন্দু সমাজ সেবা সংঘের সভাপতি শ্রী উত্তম কুমার দত্ত,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইউসুফ,মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,মোকছেদুর রহমান আবির, জান্নাত একাডেমি হাই স্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি এ্যাড আলী আশরাফ লিটন,জান্নাত একাডেমী হাই স্কুলের প্রধান শিক্ষক এটিএম দেলোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close