শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৯ AM

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) নামে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করেছে দালালচক্র।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুই যুবকের পরিবারের হোয়াটসঅ্যাপে দুজনের মরদেহের ছবি পাঠিয়েছে দালালচক্রটি।

নিহতরা হলেন—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার।

ছবি দেখে স্বজনদের আহাজারি থামছে না। স্বজনদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ভিড় করছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা খুজে পাচ্ছে না কেউ।

নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার বলেন, দুই মাস আগে স্থানীয় আবু, তাঁরা মাতুব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই, সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে।

নিহত হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, কয়েকদিন ধরে আমার ভাই হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আজ আমার ভাইয়ের মরদেহের ছবি পাঠিয়েছেন। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচারকারী চক্র। সে টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে মেরে ফেলেছে।

স্থানীয় বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, হৃদয় ও রাসেল নামের দুইজনকে লিবিয়ায় হত্যা করা হয়েছে। ওই মানবপাচারকারী চক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলেই তাদের সঙ্গে খারাপ কিছু ঘটানো হয়। কখনও অত্যাচার কখনো প্রাণে মেরে ফেলে ওরা।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গার দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারা থানায় অভিযোগ দায়ের করলে দালালচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close