বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

আহত হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বা পাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে।

সীমান্তের একাধিক সূত্র ও বিজিবি জানায়, হাবিলসহ বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে মাদক আনতে গিয়েছিল, এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে হাবিল আহত হয় ও সীমান্তের এ পারে পালিয়ে আসে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সকাল ৭টার দিকে নিয়ে আসে তার স্বজনরা, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে, এ বিষয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close