বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড-এ পুরস্কৃত হলেন এশিয়ান টিভি’র অনুষ্ঠান প্রযোজক জ্যোতি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ২:৪৩ পিএম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে চিত্রনায়িাকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান এবং অভিনেতা প্রবীর মিত্রকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জনপ্রিয় তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি এবং জমজমাট পারফরমেন্সে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানস্থল। চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন অঙ্গনের সেরাদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪” এর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন গনমাধ্যম কর্মী জ্যোতির্ময় মন্ডল।
 
মিডিয়ায় অনবদ্য কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পান জ্যোতির্ময় মন্ডল (জ্যোতি)। অনুভুতি ব্যক্ত করে বলেন, ‘কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের। তবে এই স্বীকৃতি আরো ভালো কাজ করার একটা তাগিদ যোগায়। অদৃশ্য একটা দায়িত্ববোধ কাজ করে। আশা করি সামনের দিকে আরো ভালো কিছু কাজ উপহার দিতে পারবো।’

অনুষ্ঠানের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে জ্যোতি বলেন ‘প্রতিটা কাজ থেকে আমি নতুন কিছু শিখি, নতুন অভিজ্ঞতা অর্জন করি। মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে কাজ করা আমার জন্য একটা ভালো লাগার জায়গা। কারণ দীর্ঘদিন ধরে মিডিয়ায় ক্যামেরার পিছনে অনুষ্ঠান নির্মাতা হিসেবে কাজ করে আসছি। তাই কাজটি আমি খুবই উপভোগ করেছি।’

জ্যোতির্ময় মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতক ও স্নাতোকত্তর সম্পন্ন করে দীর্ঘ ০৮ বছর পাঞ্জেরী পাবলিকেশন্স, পপি লাইব্রেরী বিচিত্রা পাবলিকেশন্স, ক্যাপ্টেন পাবলিকেশন্স-এ  রাইটার ও এডিটর হিসেবে কাজ করেন। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যাত্রা কাজ করা শুরু করেন ২০১৭ সালে। বর্তমানে তিনি এশিয়ান টিভিতে অনুষ্ঠান বিভাগে প্রযোজক হিসেবে কর্মরত আছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মাগরুব মোর্শেদ। এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা এবং এটিএন বাংলা ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা তাশিক আহমেদসহ আরো অনেক বিশেষ ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং এনটিভি’র পরিচালক নুরূদ্দিন আহমেদকে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close