বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:২৪ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. রফিকুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সাইফুল আলম নিরব, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিরুজ্জামান খান শিমুল, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনুসহ প্রমুখ।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সমাধিস্থলে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। এ সময় ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া অন্তরে’, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া তোমায় ভুলে নাই’ ইত্যাদি স্লোগানে সরব হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।

শেরেবাংলা নগরে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে বিএনপি ছাড়াও মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদ, শ্রমিক দল, ছাত্র দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, সম্মিলিত পেশাজীবী পরিষদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফুল দেওয়া হয়। দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভা রয়েছে আজ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close