বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় দুই অসাধু ব্যবসায়ীকে অর্থদণ্ড
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:০১ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অনিয়মের অভিযোগে দুইটি সার দোকানীকে জরিমানা করা হয়েছে। 
শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।

জানা গেছে, দোকান দুটির বিরুদ্ধে মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় রশিদ না দেওয়া, কীটনাশক যথাযথভাবে সংরক্ষণে ব্যর্থতা এবং পলিথিন ব্যবহারসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত দোকান দুটি হলো খুচরা ডিলার বাতেন ট্রেডার্স ও পাইকারি মেসার্স তাকি অ্যান্ড জিদান। অনিয়মের দায়ে পৃথক ডিলারকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম বলেন, “বোরো মৌসুমে কৃষকদের সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি। কোনো ডিলার যদি অসৎ উদ্দেশ্যে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মূল্য আদায় করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষি উপকরণের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, এ ধরনের কার্যক্রম বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ সঠিক দামে এবং সঠিকভাবে সরবরাহ নিশ্চিত হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close