বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      ● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      ● নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      ● সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন      ● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      
এনসিটিবির সামনে সংঘর্ষ: ৩০০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:০৮ AM

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। এতে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করা হয়েছে।

ডিএমপির মতিঝিল থানায় এ মামলা করেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা।

মামলায় আসামিরা হলেন- আরিফ আল খবির (৩৮), মো. আব্বাস (২৪), মো. জিয়াউল হক (২৮), মহিউদ্দিন রাহাত (২৩), মো. ইয়াকুব মজুমদার (২০), শাহাদত ফরাজী সাকিব (৩৫), সাহিদুর রহমান (২৫), শওকত (২১), রাজন হোসেন (২০), ওয়াফী (২০), মনোয়ার (২৪), মুহান (২০), জিহাদ (২২), সজীব (২৫), আব্দুল মালেক (২৮) ও গোলাম আলী নাইম (২৪)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জানুয়ারি আরিফ আল খবির ও মো. আব্বাস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, ওই ঘটনায় মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি মিছিল মতিঝিলের এনসিটিবি ভবনের দিকে যায়। কিন্তু মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পৌঁছালে স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

এতে অনন্ত বিকাশ ধামাই, ডন জেত্রা, রেং ইয়ং গ্রো, জুয়েল ঘিওটনিয়াস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, টনি চিত্রান, ফুটন্ত চাকমাসহ ১৫ জন গুরুতর আহত হন।

এজাহারে আরও বলা হয়, বর্তমানে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, ডন জেত্রা, জুয়েল থিওটনিয়াস বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর অনন্ত বিকাশ ধামাই ও ফুটন্ত চাকমার মাথায় ছয়টি করে সেলাই লেগেছে। বাকিরা হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close