মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সাড়ে ১৭ বছর পর মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২:১০ পিএম আপডেট: ১৬.০১.২০২৫ ৪:৪২ PM

# আবার সক্রিয় রাজনীতিতে আসছেন বাবর
# মুক্তির পর লুৎফুজ্জামান বাবর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন

সাড়ে ১৭ বছর এর বেশি সময় কারাভোগের পর আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ২টা তিনি বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক ডেপুটি জেলার। 

এই বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এখন মুক্তি পেয়েছেন।

মুক্তির পর লুৎফুজ্জামান বাবর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পরে তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়ে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ক্ষমতার সময় তিনি ছিলেন বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা।

আজ মুক্তির মাধ্যমে দীর্ঘদিনের কারাজীবনের অবসান ঘটিয়ে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে বলে দলীয় সূত্রে জানা গেছে।

লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় দণ্ডাদেশ দেওয়া হয়, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড অন্তর্ভুক্ত ছিল।

সম্প্রতি হাইকোর্টের রায়ে তিনি আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কিছু মামলায় খালাস পান। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ও দুর্নীতির মামলায় তার দণ্ড বাতিল করা হয়। সবশেষ, ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র মামলায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে দেওয়া মৃত্যুদণ্ড থেকেও খালাস পান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close