বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাওনা দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩:০২ পিএম

সাভারের আশুলিয়ায় পাওনা দাবি ও ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত কয়েকশ শ্রমিক। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শারমীন গ্রুপের চাকরিচ্যুত শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশ-১ এর এক অতিরিক্ত পুলিশ সুপার জানান, সম্প্রতি মালিকপক্ষের ছেলের বিয়ে উপলক্ষে শ্রমিকদের জন্য খাওয়া দাওয়ার আয়োজনকে কেন্দ্র করে কারখানার অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিষয়টিকে কেন্দ্র করে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ২৩ ধারায় বেশ কিছু শ্রমিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ ও পরবর্তীতে তদন্ত করে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তাদের চাকরিচ্যুত করে। চাকরিচ্যুত এমন শ্রমিকের সংখ্যা প্রায় ৪৩০ জন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মূলত চাকরিচ্যুত এসব শ্রমিক শ্রম আইনের ২৬ ধারায় সব সুবিধা দাবিসহ তাদের চাকরিচ্যুত করার প্রতিবাদে সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। বিষয়টি নিয়ে এরইমধ্যে বিজিএমইএতে আলোচনা চলছে। আশা করছি খুব শিগগিরই সমাধান চলে আসবে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, শারমীন গ্রুপের সাড়ে ৪০০ চাকরিচ্যুত শ্রমিক সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা ঘটনাস্থলে আছি, এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনার দাবির বিষয়টি নিয়ে গতকাল ত্রীপক্ষীয় বৈঠক হয়। সেখানে শ্রমিকদের দাবি অনুযায়ী পাওনাদি পরিশোধে রাজি নয় মালিকপক্ষ। ফলে গতকাল কোনো সমাধান হয়নি। আজ শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আজ আবারো শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ, পুলিশ ও বিজিএমইএর আলোচনা চলছে।

স্বদেশ  প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close