বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
থানায় হট্টগোল করে যুবদল নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতাকর্মীরা
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১১:১৯ AM

মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রেফতার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে তাকে ছিনিয়ে নেন অর্ধশতাধিক নেতাকর্মী। মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তরিকুল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, একটি মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় শ্রীনগর থানা পুলিশ। রাতে অর্ধশতাধিক যুবদল ও বিএনপির নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। এসময় অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ সুপার শামসুল আলম জানান, ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close