
#নেপথ্যে কারা খুঁজছে আইনশৃঙ্খলাবাহিনী
গত বছরের ৫ আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের শাসনভার চালাচ্ছে অন্তর্বতীকালীন সরকার। পাঁচ পেরিয়ে ছয় মাসে এ সরকার যাচ্ছে। তবে, অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। 'আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে' দেশের বিভিন্ন স্থানে এমন লেখা ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠছে।
এরপেক্ষিতে মারামারি ও সংঘর্ষও হচ্ছে। প্রতি, মসজিদ; শিক্ষা প্রতিষ্ঠান; রেলওয়ে স্টেশন ও হাসপাতালসহ সরকারি এবং বেসরকারি আরো কিছু প্রতিষ্ঠানের
প্রবেশ পথের স্থাপিত ডিজিটাল সাইনবোর্ডে স্ক্রিনে ওই লেখা ভেসে উঠেছে। তবে, সরকারি- বেসরকারি ও ধর্মীয় উপাসনালয়ে ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে 'আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে' হঠাৎ এই লেখা জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এরমধ্যে দেশের বেশ কয়েক স্থানের ওই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। তবে, এনিয়ে রাজনৈতিক বিভিন্ন দল এবং সরকারের নানা মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ওই লেখা প্রচার করে বিগত আওয়ামী লীগ সরকারের দোসরেরা বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে দুর্বল ও প্রশ্নের সম্মুখীন করতে চাচ্ছে। জনমনে আতঙ্ক ঘটিয়ে তারা ফায়দা লুটতে চাচ্ছে। তবে, কিভাবে ওই লেখা ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে আপলোড হচ্ছে, কারা এসব করছে। এনিয়েও কমতি নেই নানা প্রশ্নের।
এদিকে, এসব ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্তে এবং শাস্তির আওতায় আনতে যৌথবাহিনীর মধ্যে তৎপরতা দেখা গেছে।
পুলিশ হেডকোয়ার্টার সূত্র জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডের স্কিনে হঠাত যে অপ-তৎপরতা দেখা যাচ্ছে-সেটির বিষয়ে পুলিশ সতর্কের সহিত কাজ করছেন। এসব ঘটনার পিছনে কারা, কাদের ইন্ধেনে সংঘটিত হচ্ছে। সে-বিষয় উদঘাটন করতে পুলিশের বিভিন্ন ইউনিট এরমধ্যে মাঠে নেমেছেন।
সর্বশেষ খবর পাওয়া গেছে, গত মঙ্গলবার রাতে নোয়াখালী জেলার মাইজদীর 'সিটি হসপিটাল' হাসপাতালের ডিজিটাল সাইনবোডে স্কিনে 'আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' -এ লেখা ভেসে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটিতে হামলা-ভাঙচুর হয়েছে। জানা গেছে, ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই হামলা হয়েছে।
তবে, হাসপাতালটির পক্ষে থেকে জানানো হয়েছে ওই লেখা সাইনবোর্ডের স্কিনে ভেসে ওঠার বিষয়ে তারা অবগত নন। তাদের দাবি, কারা; কীভাবে ওই লেখা সাইনবোর্ডে আপলোড করেছে। সেই বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
এবিষয়ে সিটি হাসপাতালের ব্যবস্থাপক নাজিম উদ্দিন বলেছেন, আমাদের হাসপাতালের সাইনবোর্ডের স্কিনে 'আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' হঠাত এই লেখা কিভাবে আসলো আমার জানা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা এবং কিভাবে ঘটেছে সেটিও তিনি বলতে পারবেন না।
জানা গেছে, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্হিগমন পথের ডিসপ্লেতে সর্বপ্রথম (গত বছরের ২৪ অক্টোবর) 'আওয়ামী লীগ জিন্দাবাদ'-এই লেখটি প্রদর্শন হয়েছে। তবে, কিভাবে ওই লেখা স্টেশনের ডিসপ্লেতে আসলো তা-সঠিক বলতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ওই ঘটনার পর থেকে পর্যায়ক্রমে দেশের অন্য স্থানেও ঘটে চলছে।
গত বুধবার (১ জানুয়ারি) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে 'আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে' এই লেখা ভেসে ওঠেছিল।
গত বছরের ৩০ ডিসেম্বর ফেনীর কেন্দ্রীয় জামে মসজিদের এলইডি স্ক্রিনে 'আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা'-এই লেখা ভেসে উঠেছিল। এতে, বিষয়টি জানাজানি হওয়ার পর মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। তবে, এ ঘটনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভও করেছেন বলে জানা গেছে।
গত বছরের ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে 'আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে' -এই লেখা ভেসে ওঠেছিল।
স্বদেশ প্রতিদিন/এমআর