বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিরসরাইয়ে ৫৪০ লিটার চোরাই ডিজেল ও পিকআপসহ আটক ১
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৪:৪১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের বেলায় বিভিন্ন গাড়ি ও ট্রেনের চোরাই তেল সংগ্রহ করে বিক্রি করে কয়েকটি চক্র। সন্ধ্যা নামার সাথে এ তেল চুরির সাথে জড়িতরা সক্রিয় হয়ে উঠে। কখনো উপজেলার জোরারগঞ্জ থানার পাশে সিনকি আস্তানা রেল স্টেশনে আবার কখনো মিরসরাই পৌরসদরে থেকে শুরু করে পুরো মহাসড়কে এই চোরাই তেল নিয়ে বিক্রি করে তেল চুরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ গাড়ির তেল চুরির সাথে জড়িত থাকায় মো. রাশেদুল ইসলাম (২৩) নামের একজনকে গ্রেফতার করে। এসময় তার চোরাই তেল বিক্রির একটি পিকআপ গাড়ি ও ৫৪০ লিটার ডিজেল জব্দ করে।

গ্রেফতারকৃত মো. রাশেদুল ইসলাম উপজেলার জোরারগঞ্জ থানার পরাগলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী বিএসআরএম কোম্পানির গাড়ি চালাক মো. অভি জানান, রাত হলেই বিভিন্ন গাড়ির ড্রাইভার কম দামে গাড়ির তেল বিক্রি করে কয়েকটি সিন্ডিকেটের কাছে। আবার কখনো গাড়ি পার্কইন রাখলে তেল চুরি করে নিয়ে যায় তেল চুরির সাথে জড়িত সদস্যরা। অভি আরো বলেন,‘তেল চুরি হলে ড্রাইভাররা থানা যায়না। নিজের থেকে কোস্পনীকে বুঝিয়ে দেন। পুলিশ-প্রসাশন সক্রিয় হলে তেল চুরি ও বিক্রি বন্ধ হয়ে যাবে।’

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, রাশেদুল ইসলাম নামের চোরাই ডিজেল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১টি পিকআপ গাড়ি ও ৫৪০ লিটার ডিজেল জব্দ করা হয়ে। মহাসড়কে রাতে পুলিশের টিম কাজ করছে। তেল চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close