শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● নোয়াখালী রুটে চালুর হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলায় নিহত ১১      ● জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনায় আনসার-ভিডিপিতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন      ● অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে টপকে কোহলির বিশ্বরেকর্ড      ● ছেলের ক্লাবেই বড় পদ পেলেন নেইমারের বাবা      ● এবার অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দিলেন আয়োজকরা      ● প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস      ● ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪      ● কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালান : মমতা বন্দোপাধ্যায়      ● ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়      
গফরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:০২ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

সভায় বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিকুল ইসলাম, অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম, গফরগাঁও সরকারি কলেজের প্রভাষক রুহুল আমিন প্রমুখ।
সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ দেলোয়ার হোসেন ছামী।

অপরদিকে দুপুর সাড়ে ১২ টায় দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল নাঈম।

পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিএনপির নেতাকর্মী, উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   গফরগাঁও   দক্ষিণ গফরগাঁও   ময়মনসিংহ   মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু   আলোচনা সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close