শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে শামা ওবায়েদের শোক প্রকাশ      ● বগুড়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই      ● এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ      ● মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী      ● দুর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের আহ্বান জিন্নাহ কবিরের      ● শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার      ● আমার মা বাংলাদেশি, এমন খবর ভিত্তিহীন : আমির জাঙ্গো      ● নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার      ● এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা      ● কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান      ● ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে      
সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে শামা ওবায়েদের শোক প্রকাশ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহিদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখের অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, এমপি।

এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের সন্তান তিতাস শেখ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের জীবন উৎসর্গ করেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তায় তাঁর এই অনন্য আত্মত্যাগ জাতি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত বাবা আফজাল শেখসহ পরিবারের সকল সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রতিমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন এই শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো শক্তি ও ধৈর্য দান করেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close