প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:৩৬ পিএম

পাবনার আমিনপুর থানার কাজিরহাট স্পিডবোট ঘাট থেকে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা হিসাব নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে একটি দল কাজিরহাট ঘাটে অবস্থান নেয়। পরে সেখান থেকে সোহেল রানাকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোহেল রানা আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্কারের ছেলে। পুলিশে কর্মরত থাকা অবস্থায় ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল বলে জানা গেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আটকের পর সোহেল রানা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর দেওয়া তথ্য যাচাই করে পরবর্তী কার্যক্রম চালানো হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, তাঁদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
স্বদেশ প্রতিদিন/এস পি