রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুর      ● বিচ্ছেদের পরও প্রাক্তনের প্রোফাইলে কেন চোখ যায়?      ● ভ্রমণে হোটেল বুকিংয়ের আগে যে বিষয়গুলো জরুরি      ● ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, বাড়ছে পর্যটক সংখ্যা      ● ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫      ● বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মিনি ম্যারাথন      ● ছাত্রীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড      ● যে দ্বীপে ৬৯ দিন সূর্য ডোবে না      ● সরকারি স্টোরে ভাড়াটিয়া, ৬ বছর বিদ্যুৎ বিল দিচ্ছে সরকার      ● ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী      ● চুয়াডাঙ্গায় দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ      ● অবশেষে পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে নিজ বাড়িতে মানিক পশারীর লাশ দাফন      
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ১৭পদে ৩৯ জনের মনোনয়নপত্র জমা
প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ১৭পদে ৩৯টি মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিয়েছেন প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে বিভিন্ন পদে ৩৯জন প্রার্থী সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ২জন প্রার্থী হলেন কাউছার আলম, সেলিম জাহাঙ্গীর মন্টু। সিনিয়র সহ-সভাপতি পদে ২জন প্রার্থী হলেন তাজুল ইসলাম ও সৈয়দ আহম্মদ। সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী হলেন মোহাম্মদ ইসরাফিল, এনায়েত উল্লাহ কামাল, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন। সাংগঠনিক পদে ৪জন হলেন কামরুজ্জামান, সাহাব উদ্দিন খাঁন, খলিলুর রহমান সোহাগ, নাছির উদ্দিন মজুমদার পিন্টু। এছাড়া ১৭ টি পদে মোট ৩৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেন। 

মনোনয়নপত্র জমা শেষে প্রেস ব্রিফিং করা হয়। এসময় বক্তব্য রাখেন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা  রাশেদ মিয়াজী, বাজার ব্যবসায়ী সংস্থা আহবায়ক আনোয়ার হোসেন মুকুল ও সদস্য সচিব এম আরিফুল আলম নোমান, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বাজার ব্যবসায়ী সংস্থা যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। 

উপজেলা সমাজসেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার রাশেদ মিয়াজী বলেন, নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। অবাধ ও সুষ্ঠ ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই, ২১ অক্টোবর বুধবার প্রার্থীতা প্রত্যাহার, ২২ অক্টোবর বৃহস্পতিবার বাতিলকৃত প্রার্থীদের আপিল, ২৩ অক্টোবর আপিল শুনানি, ২৪ অক্টোবর প্রতীক বরাদ্দ, ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর রাত ৮টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। ৩১ অক্টোবর নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   কুমিল্লা   নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা   ব্যবসায়ী সমিতির নির্বাচন   মনোনয়নপত্র   স্থানীয় নির্বাচন   ভোট গ্রহণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close