রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা      ● ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি      ● মাঠে সক্রিয় এসিল্যান্ড অভ্র জ্যোতি, অগ্রাধিকার জনসেবা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      ● ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন      ● অগ্নিকাণ্ডে বাকপ্রতিবন্ধী সোহাগের বসতঘর ভস্মীভূত      ● সিলেটে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ      
প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:২৬ পিএম

শারদীয় দুর্গাপূজায় কেন্দুয়ায় ২০০ দুস্থ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজায় নেত্রকোণার কেন্দুয়ার দুইশো সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের এ উপহার সামগ্রী (শাড়ি) বিতরণ করা হয়।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান প্রমুখ।

এছাড়া কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close