রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ      ● অপরাধ স্বীকার করলেও অনুতপ্ত নন ফজলুল হক আমিনী      ● প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা      ● ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি      ● মাঠে সক্রিয় এসিল্যান্ড অভ্র জ্যোতি, অগ্রাধিকার জনসেবা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      ● ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন      
দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ
প্রতিনিধি, ​বেড়া (পাবনা)
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম

পাবনার বেড়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করা হয়েছে।

আজ ১৮ অক্টোবর (রবিবার) বিকেল ৪টায় বেড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনান্ট চাকমা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুনান্ট চাকমা বলেন, "শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর, আনন্দময় ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।" একই সঙ্গে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

প্রধানমন্ত্রীর এই উপহার প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে বেড়া পৌরসভার দাসপাড়া পূজা কমিটির সভাপতি ও বেড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ বসন্ত দাস বলেন, "পূজার প্রাক্কালে প্রধানমন্ত্রীর পাঠানো এই উপহার সনাতন ধর্মাবলম্বী মানুষদের সার্বজনীন আনন্দের মাত্রাকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।" তিনি আরও বলেন, এবারের পূজা উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close