শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ      ● ইনানীতে রিসোর্টে আগুনের ভয়াবহতা, প্রাণহানি বেড়ে ১০      ● বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার      ● আজ বিশ্ব বস দিবস, কৃতজ্ঞতা জানান প্রিয় বসকে      ● লাউচাপড়াকে প্রধান পর্যটন কেন্দ্র করার আশ্বাস পর্যটন মন্ত্রীর      ● চা শ্রমিকদের সাথে এমপি ফয়সলের পূজার শুভেচ্ছা বিনিময়      ● পাবনায় বেসরকারি মানসিক হাসপাতালে অনিয়মের অভিযোগ, নজরদারির আশ্বাস প্রশাসনের      ● হবিগঞ্জ সীমান্তে পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ১০ হাজার স্বেচ্ছাসেবক: প্রতিমন্ত্রী আজাদ      ● বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার এস আর বি      ● জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা মোংলায় মানববন্ধনে বক্তারা      
অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ
প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:১৫ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়ের উদ্দিন প্রামাণিক মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বালিজুড়ী বাজারে হাফিজুর ক্রোকারিজের সামনে সড়ক পার হচ্ছিলেন সায়ের উদ্দিন। এ সময় একটি চলন্ত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তার কান ও মাথায় আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর থেকে অ্যাম্বুল্যান্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close