মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৫ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) এর পরিচালনা নবগঠিত কমিটির সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা, এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাসেম বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবুল আহম্মদ এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ রাসেল।

নবগঠিত কমিটির সভাপতি জাহানা আফরোজ বলেন, একসময় তিনি এ প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম এখন নিজের পরিবারের মতো মনে করি। প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য সর্বাত্মক চেষ্টাসহ সংসদ সদস্যের কাছেও সুপারিশ করবেন বলে তিনি বলেন। তবে, শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাহানা আফরোজ নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সহধর্মিণী। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন। 
 
স্বদেশ প্রতিদিন/এফএইচ

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close