মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাত গভীরে শ্বশুর-শাশুড়িকে বাড়ি পৌঁছে দিল পুলিশ      ● ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ      ● ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েট উপাচার্য, বললেন ‘অমানবিক’      ● সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল      ● ৭৪ মন ৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ      ● সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস      ● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪      ● বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক      ● এশিয়ায় ১০ বছরে ১৫ কোটি নতুন চাকরির চ্যালেঞ্জ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● সমুদ্রবিজ্ঞান গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও উলংগং বিশ্ববিদ্যালয়ের বৈঠক      ● অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?      
রাত গভীরে শ্বশুর-শাশুড়িকে বাড়ি পৌঁছে দিল পুলিশ
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম

রাত গভীরে রাজশাহী থেকে কুমিল্লার বিশ্বরোডে পৌঁছানো এক নারী ও তাঁর সঙ্গে থাকা পরিবারের সদস্যদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ করে প্রশংসা কুড়িয়েছে কুমিল্লা পুলিশ।

জানা গেছে, রাত প্রায় ৩টার দিকে রাজশাহী থেকে ওই নারী কুমিল্লা বিশ্বরোডে পৌঁছান। এ সময় সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর শ্বশুর-শাশুড়ি। পরে পুলিশ তাঁদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজেদের গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়।

শুধু বাড়ির সামনে পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ করেননি পুলিশ সদস্যরা। পরিবারের সদস্যরা বাড়ির গেটের ভেতরে নিরাপদে প্রবেশ করা পর্যন্ত তাঁরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেন। পুলিশের এমন আন্তরিকতা ও মানবিক আচরণ উপস্থিত ব্যক্তিদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাঁদের ভাষ্য, গভীর রাতে পুলিশের এমন দায়িত্বশীল ও সহযোগিতামূলক আচরণ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে দেয়।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, পুলিশের এ ধরনের মানবিক ও জনবান্ধব আচরণ সত্যিই প্রশংসনীয়। তাঁদের ব্যবহারে উন্নত দেশগুলোর নাগরিকবান্ধব পুলিশি সেবার কথা মনে হয়েছে।

সাধারণ মানুষের সঙ্গে পুলিশের এমন ইতিবাচক সম্পর্ক ও সহযোগিতামূলক আচরণ অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিবারের পক্ষ থেকে কুমিল্লা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করা হয়েছে—মানবিকতা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close