মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালে নারী হাজতির মৃত্যু      ● ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা      ● ভোটের মাঠে বিএনপি-জামায়েতের প্রচারণার জোয়ার      ● ১৪৪ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে      ● অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি      ● পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ      ● রাত গভীরে শ্বশুর-শাশুড়িকে বাড়ি পৌঁছে দিল পুলিশ      ● ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ      ● ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েট উপাচার্য, বললেন ‘অমানবিক’      ● সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল      ● ৭৪ মন ৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ      ● সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস      
হাসপাতালে নারী হাজতির মৃত্যু
প্রতিনিধি, ​ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ পিএম

ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে বন্দী ছিলেন।

​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।

​কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই ঘটনায় দায়ের করা মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দী ছিলেন।

​ঝালকাঠি জেলা কারাগারের সুপার মো. বিকাশ রায়হান জানান, গতকাল সোমবার রাতে কারাগারে কাজল রেখা হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

​কারা কতৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close