মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি      ● পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ      ● রাত গভীরে শ্বশুর-শাশুড়িকে বাড়ি পৌঁছে দিল পুলিশ      ● ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ      ● ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েট উপাচার্য, বললেন ‘অমানবিক’      ● সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল      ● ৭৪ মন ৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ      ● সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস      ● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪      ● বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক      ● এশিয়ায় ১০ বছরে ১৫ কোটি নতুন চাকরির চ্যালেঞ্জ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি
প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:০৬ পিএম

পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় রুচি আইসক্রিম নামে একটি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের এনডব্লিউ বাজার এলাকায় স্থানীয় আবুল হোসেনের মালিকানাধীন ‘রুচি আইসক্রিম’ ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই কারখানাটিতে আইসক্রিম তৈরি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। পরে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন এবং জব্দ করা আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহের আগে কারখানা চালু না করার বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ বলেন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মুচলেকার মাধ্যমে কারখানা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশালের পরিদর্শক মো. তাহসিন আলম। এ সময় নেছারাবাদ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close