সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু      ● ফ্যামিলি কার্ডের আওতায় আসছে ৩.৫ লাখ পরিবার      ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা      ● পুলিশ কর্মকর্তার বাসায় চুরি      ● সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনু‌ষ্ঠিত      ● অবৈধ অভিবাসন শূন্যে নামাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী      ● পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ জন      ● দেশ স্বাধীন করেছি সবাই মিলে, অধিকারও সবার: প্রধানমন্ত্রী      ● সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত      ● লঘুচাপের প্রভাবে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা      ● ফেনীতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ      ● সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহে নতুন নির্দেশনা      
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩৮ পিএম

‘ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) শহর সমাজসেবা কার্যালয়ের হলরুমে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়, সদর ও শহর সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মন্ডল ও শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, কুড়িগ্রাম জেলায় তথ্য সংগ্রহের জন্য ৯৭৩ জন তথ্য সংগ্রহকারী ও ৯৮ জন তত্ত্বাবধায়ক নিয়োজিত করা হয়েছে। এর মধ্যে শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় ৩৭ জন তথ্য সংগ্রহকারী ও চারজন তত্ত্বাবধায়ক এবং সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় ১০৯ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন তত্ত্বাবধায়ক কাজ করবেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বিশেষায়িত ট্যাবের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে অনলাইন তথ্যভান্ডারে যুক্ত করবেন।

কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে উপকারভোগী নির্বাচন করা হবে। সব নারী পরিবারপ্রধান কার্ড পেলেও পিএমটি স্কোর অনুযায়ী প্রথম তিন শ্রেণির যোগ্য পরিবারগুলো ভাতা পাবে। ৮৬০ বা তার কম স্কোর পাওয়া নারী পরিবারপ্রধানেরা ভাতা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, ডিসেম্বরের মধ্যে সারা দেশে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য রয়েছে। চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে কার্ড ও ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে কর্মসূচির আওতায় আনা হবে।

উপকারভোগীদের কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি থাকবে। কার্ডটি সরকারের টাকাপে পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে ব্যাংকের এটিএম বুথ, বিপণিবিতানের বিক্রয়কেন্দ্র ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ভাতার টাকা তোলা যাবে।

উল্লেখ্য, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন। ২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা হিসেবে বরাদ্দ রয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close