সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশ কর্মকর্তার বাসায় চুরি      ● সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনু‌ষ্ঠিত      ● অবৈধ অভিবাসন শূন্যে নামাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী      ● পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ জন      ● দেশ স্বাধীন করেছি সবাই মিলে, অধিকারও সবার: প্রধানমন্ত্রী      ● সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত      ● লঘুচাপের প্রভাবে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা      ● ফেনীতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ      ● সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহে নতুন নির্দেশনা      ● তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত নষ্টের অভিযোগ       ● এলপিজি ব্যবসায়ীদের কর্মসূচি, দুই দিন বন্ধ থাকবে দোকান      ● কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান      
পুলিশ কর্মকর্তার বাসায় চুরি
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি এলাকায় অবসরপ্রাপ্ত এএসআই বেলাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা বেলাল হোসেন (৬০) মৃত কাজিম উদ্দীন মন্ডলের ছেলে।

জানা যায়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন ও তাঁর স্ত্রী ছেলের বাসায় বেড়াতে ঢাকায় গিয়েছিলেন। এ সময় বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার সকালে বেলাল হোসেন ও তাঁর স্ত্রী বাড়িতে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে খবর পেয়ে ভূল্লী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close