শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার      ● গুজবে দৌড়াতে গিয়ে জেলের মৃত্যু      ● সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার      ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ      ● তাজমিনকে ধর্ষণের পর হত্যা, সিএনজিচালক গ্রেপ্তার      ● বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১      ● ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, দ্রুত সমাধানের দাবি      ● শারীরিক হামলা ও চুরিতে যুক্তরাষ্ট্রের ভিসা হারানোর ঝুঁকি      ● মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● সিলেট গোয়াইনঘাটে প্রেসক্লাব নির্বাচন, সভাপতি আবুল হোসেন সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন       ● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      
অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:৪১ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর আব্দুর রাজ্জাক (৫০) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সমেশপুর তিন মাথার মোড়সংলগ্ন একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আংশিক মাটিচাপা অবস্থায় ছিল। তবে তাঁর সঙ্গে থাকা অটোভ্যানটির কোনো সন্ধান মেলেনি।

নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়দাবাদ পুনর্বাসন গ্রামের বাসিন্দা। তিনি মৃত হারু শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার আসরের নামাজের পর প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজ্জাক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শনিবার স্থানীয় লোকজন সমেশপুর তিন মাথার মোড়ের কিছুটা সামনে একটি কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বেলকুচি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় থানার তদন্ত কর্মকর্তা জহুরুল হক ও উপপরিদর্শক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

নিহতের ছেলে মো. রাসেল মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে। নিহতের দুই বোন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে একটি প্লাস্টিকের দড়ি ও নিহতের স্যান্ডেল পাওয়া গেছে।

নিহতকে হত্যা করে অটোভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত এবং নিখোঁজ অটোভ্যানটি উদ্ধারে পুলিশ তদন্ত চালাচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close