প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম আপডেট: ১০.১০.২০২৬ ৩:০৭ PM

ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯।
প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন ও নেতা ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। পুলিশ তাদের ধর্না থেকে সরে যেতে এবং কর্মসূচি প্রত্যাহার করতে বলে। তবে পুলিশের নির্দেশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্য সদস্যরা ধর্না অব্যাহত রাখেন।
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের অন্য সদস্যদের আটক করা হয় বলে টিভি৯-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ