বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● জাতীয়করণ না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচনে বাধা নেই: প্রতিমন্ত্রী      ● বুটেক্স আইইটি এক্সপোতে উদ্ভাবন এগিয়ে নেওয়ার প্রত্যাশা      ● পঞ্চগড়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত      ● কাইরালিটির ৪০০ কোটি বছরের রহস্যের সমাধান      ● শিল্পকলায় মঞ্চস্থ ‘সখী রঙ্গমালা’      ● সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে যা জানাল পাকিস্তান      ● তারেকের ভারত সফরে ঢাকার শর্ত, মোদিকে বার্তা      ● ব্যর্থ মৃত্যুদণ্ডের ঘটনায় ‘ক্ষুব্ধ’ ক্রিস্টা পাইক      ● গণপরিবহনের বিশৃঙ্খলা নিরসনে বৈঠকে প্রধানমন্ত্রী      ● ফ্লাইদুবাই হামলা: ইরান নিয়ে ট্রাম্পের দাবি, ভ্যান্সের ভিন্ন সুর      ● পরিবহন খাতের মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী      
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
প্রতিনিধি, মোংলা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:০৭ পিএম

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, বাগেরহাটের মোংলা থানাধীন শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি ডাকাতদল অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ৮টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ জানান, সরকারের নির্দেশনা এবং সবার সহযোগিতায় সুন্দরবনকে দ্রুতই সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   কোস্ট গার্ড   অস্ত্র উদ্ধার   গোলাবারুদ উদ্ধার   বনদস্যু   মোংলা   বাগেরহাট   শেলা নদী   একনলা বন্দুক   এয়ারগান   পাইপগান   কার্তুজ   কোস্ট গার্ড অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close