সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ      ● ৪০০ বছর বাঁচে যে হাঙর      ● কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার      ● নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী      ● বাংলা কিউআরে প্রতিদিন লেনদেন ১৪৩ কোটি টাকা      ● চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু      ● রেল খাতকে লাভজনক করতে স্থায়ী কমিটির সুপারিশ      ● আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২      ● চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ      ● ভালুকায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিশাল মানববন্ধন      ● রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তিতে ধান চাষ নিয়ে কৃষক মাঠ দিবস      
আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম

সরকারি পর্যায়ে (জি-টু-জি) আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়ার বিষয়টি জানানো হয়।

আলোচনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তিনি দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আলজেরিয়ার আগ্রহের কথা জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে পারে। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্যও তিনি আলজেরিয়াকে আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলজেরিয়ার রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত বলেও জানান তিনি। একই সঙ্গে সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে দুই দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close