বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এলাকার উন্নয়নে ২৮০ কোটি টাকা বরাদ্দ এনেছি      ● জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা: মাহদী আমিন      ● নজরুল বর্ষ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা      ● অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন      ● স্থিতাবস্থা আদেশের মধ্যেই কলাতলীতে ১৯ দোকান নির্মাণ      ● পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু      ● ডাকাত সন্দেহে মসজিদে ঘোষণা, পিটুনিতে আহত ৫      ● স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী      ● শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু      ● কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নিলে ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী      ● মামলার আসামিকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক      
এলাকার উন্নয়নে ২৮০ কোটি টাকা বরাদ্দ এনেছি
এমপি ড. রফিকুল ইসলাম হিলালী
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম

বিএনপি কোনো হিংসার রাজনীতি পছন্দ করে না। তবে আমাদের ধৈর্য ও মানবিকতাকে কেউ দুর্বলতা মনে করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোজাফরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বানিয়াগাতি মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদেশে অবস্থানরত নেতাদের উদ্দেশে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, বিদেশে বসে উসকানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। দেশে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা বিদেশ থেকে উসকানি দিচ্ছেন, তাদের দেশে এসে মিছিল-মিটিং করার কথা বলুন। বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি নষ্ট না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর কারও বাড়িঘরে হামলা-ভাঙচুর হতে দিইনি। আমাদের অনেক নির্যাতিত নেতা-কর্মীর বিরুদ্ধেও কঠোর হতে হয়েছে। কেননা আমরা হিংসার রাজনীতি পছন্দ করি না। তবে আমাদের ধৈর্য ও মানবিকতাকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দেওয়া হবে।’

এমপি হিলালী বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস, এরই মধ্যে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে ২৮০ কোটি টাকা বরাদ্দ আনতে সক্ষম হয়েছি। ধাপে ধাপে এসব বরাদ্দের কাজ বাস্তবায়ন করা হবে। আগামী দুই বছরের মধ্যে কোনো কাঁচা রাস্তা পাকাকরণের বাকি থাকবে না। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়ায় শিল্পকলা একাডেমি স্থাপনের অনুমোদন হয়েছে জানিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, বিএনপি নেতা মতিউর রহমান, রুকুনুজ্জামান মেম্বারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close