বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কেন্দুয়ায় পিআইবির প্রশিক্ষণ শুরু      ● বুকে ব্যথা ছাড়াও যেসব লক্ষণ দেখা দিতে পারে হার্ট অ্যাটাকে      ● অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী প্রদান      ● সংঘাত অবসানে শর্ত নয়, পদক্ষেপের ক্রম নিয়ে মতপার্থক্য      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি      ● ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮      ● আবারও প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’      ● নারীকে ধর্ষণ ও শিশুকে অপহরণের হুমকির অভিযোগ      ● যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী      ● অক্টোবর-ডিসেম্বরের মুদ্রানীতি: নীতি সুদহার ৯.৫০ শতাংশই      ● একনেকে রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প      ● মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা ওহাবসহ ১৪ জন আটক      
কেন্দুয়ায় পিআইবির প্রশিক্ষণ শুরু
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম

নেত্রকোনা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর আমন্ত্রণে গত ৪ সেপ্টেম্বর রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ওই অনুষ্ঠান শেষে এমপি রফিক হিলালীর আমন্ত্রণে কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তখন প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা প্রশিক্ষণের বিষয়ে দাবি জানান। সেই দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

নেত্রকোনার কেন্দুয়ায় তিন দিনব্যাপী সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে নেত্রকোনার বিভিন্ন উপজেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণের প্রশিক্ষক ও গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দিন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূইয়া এবং গীতা থেকে পাঠ করেন মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।

এ সময় পিআইবির অন্যান্য প্রশিক্ষকবৃন্দ, কেন্দুয়া, আটপাড়া, মদন ও নান্দাইল উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আগামী ২ অক্টোবর প্রশিক্ষণ সমাপ্ত হবে এবং প্রশিক্ষণার্থী সাংবাদিকদের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী সনদ তুলে দেবেন বলে জানা গেছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close