বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পোশাক শিল্পে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আ’লীগের নাশকতার অপচেষ্টা      ● ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল      ● ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকের মজুরি বেশি      ● দায়িত্ব পালনকালে আহত আনসারদের সুচিকিৎসায় ডিজির নির্দেশনা      ● বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● ফেনীর নতুন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন      ● কয়রায় আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      ● চুয়াডাঙ্গায় আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল      ● বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ      ● যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প      ● মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি      
পোশাক শিল্পে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আ’লীগের নাশকতার অপচেষ্টা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গাজীপুরের সাধারণ পোশাক শ্রমিক ও শ্রমিক নেতারা। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও চার দফা বৈঠকের পর ‘নিম্নতম মজুরি বোর্ড’ নতুন এই বেতনকাঠামো চূড়ান্ত করেছে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। 

নতুন এই কাঠামো ঘোষণার পর আন্দোলনরত সাধারণ শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরবেন বলে আশা করছেন মালিকপক্ষ ও মজুরি বোর্ডের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, পোশাক শিল্পের অস্থিরতার নেপথে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টা রয়েছে।  

ইতিমধ্যে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে ফেরার ইতিবাচক প্রবণতাও দেখা গেছে। তবে মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্তে সাধারণ শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করলেও কিছু এলাকায় এখনো বিক্ষোভ ও অসন্তোষ চলছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুতর অভিযোগ, সাধারণ শ্রমিকেরা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও তাদের ন্যায্য দাবির আড়ালে অনুপ্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উসকানিতে গাজীপুরের কিছু এলাকায় নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে- যার মূল লক্ষ্য দেশের প্রধান রপ্তানি খাত ও জাতীয় অর্থনীতিকে অস্থিতিশীল করে তোলা।

গতকাল বুধবার ভোরে নিম্নতম মজুরি বোর্ডের ম্যারাথন বৈঠক শেষে পোশাক শ্রমিকদের জন্য চারটি গ্রেডে নতুন মজুরিকাঠামো ঘোষণা করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও চার দফা বৈঠক শেষে বোর্ড সদস্যদের ভোটাভুটির মাধ্যমে নতুন এই মজুরিকাঠামো চূড়ান্ত হয়।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত অক্টোবর থেকে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। পরবর্তী সময়ে চার দফা বৈঠক শেষে নতুন মজুরি চূড়ান্ত করা হয়। 

গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় খোঁজ নিয়ে জানা গেছে, নতুন মজুরি ঘোষণায় সাধারণ শ্রমিকদের একটি বড় অংশ সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। এক লাফে সাড়ে চার হাজার টাকা মজুরি বাড়ায় পরিবার পরিচালনায় কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন শ্রমিকেরা।

কারখানায় কাজে যোগ দেওয়া শ্রমিক সুমন মিয়া ও রহিমা খাতুন বলেন, দীর্ঘদিনের দাবির পর সরকার ও মালিকপক্ষ মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় তারা খুশি। এখন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান তারা। কারণ, কারখানা সচল থাকলেই শ্রমিকদের কর্মসংস্থান ও জীবন-জীবিকা নিরাপদ থাকবে।

তবে শিল্পাঞ্চলের সব এলাকায় পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সরেজমিনে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ শ্রমিক নতুন মজুরিকাঠামোকে স্বাগত জানিয়ে কাজে যোগ দিলেও কিছু এলাকায় শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন। এ আন্দোলনকে কেন্দ্র করে কারখানায় হামলা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী শ্রমিক আন্দোলনের আড়ালে অনুপ্রবেশ করে সাধারণ শ্রমিকদের আবেগ ও দাবিকে কাজে লাগানোর চেষ্টা করছে। পর্দার আড়াল থেকে উসকানি ও অর্থের জোগান দিয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। 

তাদের মতে, শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও নাশকতাকে এক করে দেখার সুযোগ নেই। এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ শ্রমিক, মালিক ও দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শ্রমিক নেতা বাবুল আক্তার বলেন, শ্রমিকেরা সরকারের নতুন মজুরি কাঠামোকে ইতিবাচকভাবে দেখছেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং রপ্তানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক-শ্রমিক সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। কোনো কারখানা বন্ধ হোক, তা তারা চান না। বরং শ্রমিকদের রুটি-রুজির জায়গা সচল থাকুক, সেটাই তাদের প্রত্যাশা। 

তবে তার অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রমিকদের বিভ্রান্তি ও উসকানি দিয়ে পোশাক কারখানায় হামলা ও নাশকতায় জড়ানোর চেষ্টা করছে। এ অপশক্তিকে প্রতিহত করতে প্রশাসনের কঠোর সহযোগিতা এবং নির্ধারিত সময়ে নতুন বেতনকাঠামো বাস্তবায়নে সরকারের কার্যকর তদারকি চান তারা।

নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন ও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, পোশাকশ্রমিকদের কল্যাণে সরকার যে নতুন বেতনকাঠামো ঘোষণা করেছে, তা শতভাগ বাস্তবায়নে প্রশাসন সচেষ্ট থাকবে। শ্রমিকেরা এই বেতনকাঠামো মেনে কাজে মনোযোগ দেবেন বলে তিনি আশা করেন। কারও যৌক্তিক অসন্তুষ্টি থাকলে সড়কে বিশৃঙ্খলা না করে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তা সমাধানের আহ্বান জানান তিনি।

শিল্পসংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় অর্থনীতির স্বার্থে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণ উৎপাদন অব্যাহত রাখা অত্যন্ত জরুরি এবং এজন্য নতুন মজুরিকাঠামোর সঠিক বাস্তবায়নের পাশাপাশি নেপথ্যে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানিদাতা ও নাশকতাকারীদের চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনাই এখন সময়ের দাবি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close