মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার      ● ‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’      ● দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ      ● মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা      ● মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা      ● ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য      ● বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি শুবমান গিলের      ● ‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান      ● নতুন লুকে মেহজাবীন      ● ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি      ● বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ      ● মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে জায়েজ কী       
হকিতে জয়ের ধারা অব্যাহত বাংলাদেশের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:১০ পিএম

এশিয়ান গেমসের পুরুষ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। শনিবারের ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। খেলার ষষ্ঠ মিনিটে ইন্দোনেশিয়ার ফাতুর মোছামাদ গোল করে দলকে এগিয়ে দেন। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বাংলাদেশকে। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আমিরুল ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আমিরুল। এরপর ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি দুর্দান্ত একটি ফিল্ড গোল করে বাংলাদেশের জয় আরও নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। চলতি এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

তবে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল দলটি।

গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপে যেতে বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ। আগামী ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  এশিয়ান গেমস   এশিয়ান গেমস ২০২৬   বাংলাদেশ হকি   বাংলাদেশ পুরুষ হকি   বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া   আমিরুল ইসলাম   রাসেল মাহমুদ জিমি   হকি   এশিয়ান গেমস হকি   ভারতের বিপক্ষে বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close