সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
নভেম্বরে দেশে আসছে অতিরিক্ত ২ কার্গো এলএনজি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম

দেশের জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকার-টু-সরকার চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিটির কাছে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী ৬ ও ২২ নভেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউতে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) নির্ধারিত মূল্যের চেয়ে শূন্য দশমিক ০২ ডলার কম। বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত দামের তুলনায় এ দাম ভিন্ন।

অতিরিক্ত দুই কার্গো এলএনজির সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলএনজি কেনার প্রস্তাবটি উপস্থাপন করে।

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে অতিরিক্ত এই দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #এলএনজি #তরলীকৃতপ্রাকৃতিকগ্যাস #জ্বানি #জ্বালানিচাহিদা #কাতার #কাতারএনার্জি #এলএনজিকেনা #বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close