প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ পিএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন বেড়েছে
সোমবার ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট মিলিয়ে ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৪১ কোটি টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০টির দর বেড়েছে, ২৫৪টির কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত ছিল।
সিএসইতেও সূচক কমেছে
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২২ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার সিএসইতে মোট ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৭টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইতে ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৯ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ১১ কোটি টাকা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ