সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, যশোরে ২০ হাজার টাকা জরিমানা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম

যশোর শহরের চাঁচড়া সবজিবাগ এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের অভিযোগে এক মাছচাষিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে সাত টনের বেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাছচাষি শফিকুল ইসলামকে জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, চাঁচড়া সবজিবাগ এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষের খবর পেয়ে অভিযান চালানো হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ধারায় অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সাত টনের বেশি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ উদ্ধার করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা এবং দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, পুলিশের সদস্য এবং মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  যশোর আফ্রিকান মাগুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close