প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ৬:৪৪ PM

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি শাকিব খানের দুই স্ত্রী—অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়েছেন। এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি দুই অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতার পাশাপাশি অপু বিশ্বাসের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন।
অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো উল্লেখ করে নূতন বলেন, শাকিব খানের স্ত্রী হিসেবে তিনি অপুকে ‘মিসেস খান’ বলে সম্বোধন করেন। তার ভাষ্য, অপু অত্যন্ত ভালো মনের মানুষ এবং একই সঙ্গে বড় একজন সুপারস্টার।
অপুর ব্যক্তিজীবন নিয়ে দর্শকদের আগ্রহের প্রসঙ্গেও কথা বলেন নূতন। একজন তারকা হিসেবে ব্যক্তিগত জীবনের সবকিছু প্রকাশ্যে না আনার পরামর্শ দেন তিনি। নূতনের মতে, সময় হলে প্রয়োজনীয় বিষয়গুলো সঠিক সময়েই সামনে আসবে।
অপু বিশ্বাসের উদ্দেশে শুভকামনা জানিয়ে নূতন বলেন, তিনি ভালো একজন অভিনেত্রী। পাশাপাশি অপুর ছেলে আব্রাম খান জয়কে নিয়েও ভালো থাকার পরামর্শ দেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী।
শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গেও কাজ করেছেন বলে জানান নূতন। তবে দুই অভিনেত্রীর সঙ্গে কাজের পরিমাণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নূতনের ভাষায়, শাকিব খানের দুই স্ত্রীর সঙ্গেই তার কাজের অভিজ্ঞতা হয়েছে, তবে অপু বিশ্বাসের সঙ্গে তুলনামূলকভাবে বেশি কাজ করেছেন তিনি।
সাক্ষাৎকারে নূতনের এসব মন্তব্যের মধ্য দিয়ে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে তার দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতার কথাই উঠে এসেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ