বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন শু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম আপডেট: ১২.০৯.২০২৬ ৫:৫১ PM

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শনিবার বিষয়টি নিশ্চিত করেন।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সর্বশেষ সংশোধন অনুযায়ী চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছেন বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার, নিজ নির্বাচনী এলাকার বাইরে চাকরি বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি, কারাগার বা আইনি হেফাজতে থাকা বন্দি এবং নিজ ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।

এতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছিলেন, তাদের ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে উপনির্বাচনে ভোট দেওয়ার সম্মতি নেওয়া হবে। সম্মতি পাওয়ার পর তাদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

তবে আগে নিবন্ধন না করা ঠাকুরগাঁও-১ আসনের প্রবাসী ভোটাররাও অ্যাপের মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটে অংশ নিতে পারবেন।

দেশের ভেতরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ বা আইসিপিভি ক্যাটাগরিতে ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। গত জাতীয় নির্বাচনে নিবন্ধিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসএমএসের মাধ্যমে উপনির্বাচনে ভোট দেওয়ার সম্মতি নেওয়া হবে এবং হালনাগাদ ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যারা আগে নিবন্ধন করেননি, তারাও নতুন করে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ভোট দিতে পারবেন।

এ ছাড়া উপনির্বাচনে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

অন্যদিকে, কারাগারে থাকা ভোটাররা আগের জাতীয় নির্বাচনের মতো জেল কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও-১ উপনির্বাচন পোস্টাল ভোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close