বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত’, মৃত্যুর গুজবে তানি লায়লা
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর একমাত্র মেয়ে তানি লায়লা। ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’—এমন খবরের পাশাপাশি এআই দিয়ে তৈরি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তানি জানিয়েছেন, তাঁর মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন।

বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা তানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব ভুয়া খবর ও কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের পোস্ট, এআই-নির্ভর ইউটিউব ভিডিও এবং মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তানি জানান, ব্যক্তিগতভাবে তিনি এসব ভুয়া কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করবেন। একই সঙ্গে রুনা লায়লাকে অনুসরণকারী সবাইকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানান তিনি।

তানি লিখেছেন, “আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।”

মায়ের মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে এমন গুজব ছড়িয়ে পড়ায় কষ্ট ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “তাঁরা জীবিত আছেন! আর সহ্য করা যাচ্ছে না।”

গণমাধ্যমের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তানি। রুনা লায়লাকে নিয়ে কোনো খবর প্রকাশ বা প্রচারের আগে তথ্য যাচাই করে যথাযথ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন তিনি।




দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে রুনা লায়লা অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তাঁর মতো কিংবদন্তি শিল্পীকে নিয়ে মৃত্যুর মতো মিথ্যা ও স্পর্শকাতর তথ্য ছড়িয়ে পড়াকে পরিবারের জন্য অসম্মানজনক বলেও মনে করছেন তাঁর মেয়ে।

এদিকে সাম্প্রতিক সময়েও সংগীতের বিভিন্ন আয়োজনে সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে আয়োজিত দুটি কনসার্টে গান পরিবেশন করেন তিনি। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত একক গানের অনুষ্ঠানেও অংশ নেন এই শিল্পী। পাশাপাশি বাছাই করা কয়েকটি স্টেজ অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেছেন তিনি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  রুনা লায়লা তানি লায়লা রুনা লায়লার মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close