বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
দুয়ার জন্মদিনে নতুন অতিথির আগমনের সুখবর, বিশেষ বার্তা দীপিকা-রণবীরের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম

বলিউড অভিনেতা রণবীর সিং বর্তমানে ‘প্রলয়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর কাজের ব্যস্ততা কমিয়ে সংসার ও পরিবারকে সময় দিতে চান এই অভিনেতা। জানা গেছে, সিনেমাটির শুটিং শেষ করে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

রণবীর সিং আগস্ট থেকে নতুন সিনেমা ‘প্রলয়’-এর কাজ শুরু করেছেন। দীপাবলি পর্যন্ত সিনেমাটির শুটিং চলবে। এরপর তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন বলে জানা গেছে। আগামী ২০২৭ সালে আবার সিনেমাটির দ্বিতীয় দফার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে মা হওয়ার পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও কাজের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রেখেছিলেন। আট ঘণ্টার বেশি কাজ না করার পাশাপাশি কন্যা দুয়ার সঙ্গে সময় কাটানোকে গুরুত্ব দিয়েছিলেন তিনি। সে সময় রণবীর ব্যস্ত ছিলেন ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে। তবে দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিবারকে আরও বেশি সময় দিতে চাইছেন রণবীর।

এরই মধ্যে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এর মধ্যে দেখতে দেখতে তাদের কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের বয়স দুই বছর হয়ে গেল। মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুয়ার দুই বছর পূর্ণ হয়েছে। একই দিনে দীপিকার মাতৃত্বেরও দুই বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনে প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর স্ফীতোদর। ফলে তারকা দম্পতির শেয়ার করা ছবিতে আসন্ন সন্তানও যেন বিশেষভাবে জায়গা করে নিয়েছে।

ছবিতে দীপিকাকে দেখা গেছে সাদা রঙের লেসের প্যান্ট ও ক্রপ টপে। ছিল না কোনো ভারী প্রসাধন। রণবীরের পরনেও ছিল সাদা প্যান্ট ও লিনেন শার্ট। অন্যদিকে ছোট্ট দুয়ার পরনে ছিল সাদা রঙের ফ্রিল দেওয়া টপ ও প্যান্ট। মাথায় ফিতে দিয়ে বাঁধা ঝুঁটি। বাবা-মায়ের সঙ্গে হাসিখুশি দেখা গেছে তাকে।

একটি ছবিতে দীপিকা ও রণবীরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছোট্ট দুয়াকে। মুখ ঢেকে আহ্লাদিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। অন্য একটি ছবিতে দুয়া ও রণবীরকে দীপিকার স্ফীতোদর ছুঁয়ে দেখতে দেখা যায়। আরেকটি ছবিতে মেয়েকে কোলে নিয়ে খেলতে দেখা গেছে রণবীরকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘বেবি দুয়া এবং আমাদের মন—দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

তারকা দম্পতির এই বার্তার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই দুয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আসন্ন সন্তানের জন্য দীপিকা ও রণবীরকেও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তারা।

দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় থাকা এই তারকা পরিবারের জন্য দুয়ার জন্মদিন তাই আরও বিশেষ হয়ে উঠেছে। একদিকে মেয়ের দুই বছরে পা দেওয়া, অন্যদিকে নতুন অতিথির অপেক্ষা—দুই আনন্দেই এখন মুখর দীপিকা-রণবীরের পরিবার।

স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  দীপিকারণবীর বলিউড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close