বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
ঘর আলো করে এসেছে ছোট্ট রাজকন্যা, সবার কাছে দোয়া চাইলেন শিল্পী তানজীব সারোয়ার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার কন্যাসন্তানের বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সুখবরটি জানিয়েছেন এই শিল্পী।

সোমবার (৭ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে তানজীব সারোয়ার লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হলাম।’

নতুন অতিথিকে ঘিরে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন তিনি। তানজীব জানান, সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও বরকত। তাঁদের ঘরে ছোট্ট রাজকন্যা রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে।

নিজের মেয়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই সংগীতশিল্পী। সুখবরটি প্রকাশ্যে আসার পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তানজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

২০২৫ সালের অক্টোবরে সাবা সানজিদা রহমানকে বিয়ে করেন তানজীব সারোয়ার। সানজিদা পড়াশোনা শেষ করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান তৈরি করেছেন তানজীব সারোয়ার। ২০১১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। এরপর ২০১৪ সালে আসে দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’।

২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। অ্যালবামটির সব গানের কথা ও সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। বিভিন্ন গানের সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার ও তানজীব সারোয়ার।

সংগীতজীবনের ব্যস্ততার পাশাপাশি এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তানজীব। বাবা হিসেবে তাঁর এই নতুন যাত্রায় ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।


স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তানজীবসারোয়ার মেয়েরবাবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close