বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ‘ব্র্যান্ড’ হিসেবে দেখতে চান বাশার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৫:৩০ PM

নানা অনিয়ম ও পারিশ্রমিক জটিলতায় দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নিজের স্পষ্ট ভাবনার কথা জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিপিএলকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটিয়ে এটিকে আইপিএল, পিএসএল বা বিগ ব্যাশের মতো শক্তিশালী একটি বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে দেখতে চান তিনি।  


সাম্প্রতিক সময়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল "জোড়াতালি দিয়ে" বিপিএল আয়োজন না করার বার্তা দেওয়ার পর এবারের আসরটি স্থগিত করে বিসিবি। পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টটি বিরতি দিয়ে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সাবেক অধিনায়ক বাশার মনে করেন, সময় নিয়ে মানসম্মতভাবে বিপিএল আয়োজন করা গেলে বিশ্বসেরা তারকা ক্রিকেটাররা আবারও টুর্নামেন্টে ফিরে আসবেন। তিনি বলেন, "যদি সময় নিয়ে আমরা ভালোভাবে করতে পারি, প্লেয়াররা ভালো খেলবেন, খেলা ভালো হবে। আগে বিপিএলে অনেক বড় বড় প্লেয়ার আসতেন। আমি চাই তারা আবার ফিরে আসুক। তাহলে আমরা আরও প্রতিভাবান খেলোয়াড় দেখতে পারব।" 

বিপিএল নিয়ে বারবার বিতর্ক তৈরি হওয়ায় হতাশা প্রকাশ করে বাশার যুক্ত করেন, "একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে টুর্নামেন্টটি হওয়া জরুরি। বিপিএল ঘিরে যেসব নেতিবাচক আলোচনা হয়, তা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো ব্র্যান্ডিং নয়। আমি চাই বিপিএল সুন্দরভাবে আয়োজিত হোক এবং প্রতিটি দলের আলাদা ব্র্যান্ড গড়ে উঠুক।" 

বিপিএল স্থগিত থাকলেও খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়া থেমে থাকবে না জানিয়ে বাশার জানান, ২০২৮ বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি একটি নতুন বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছে, যেখানে জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটার খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হবে


স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close