বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার হবে: আসাদুল হাবিব দুলু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম

রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে দ্রুত বিচার কার্যক্রম শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে একটি বড় হত্যাকাণ্ড। বর্তমানে ঘটনাটির রহস্য উন্মোচন নিয়ে আলোচনা চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করা এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা সবচেয়ে জরুরি। এ কারণে প্রশাসন সময় নিয়ে তদন্ত করছে। অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া এবং দ্রুত বিচার কার্যক্রম শেষ করার আশা করছেন তিনি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার সেখানে গিয়েছেন এবং নিয়মিত সভা করছেন। আগের সভাগুলোর সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত না হলে তার কারণও পর্যালোচনা করা হবে।

তিনি জানান, অ্যানেসথেসিওলজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। ইতোমধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।

স্বাস্থ্য খাতের সংকট নিয়ে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সারাদেশেই স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে। দ্রুত জনবল নিয়োগ দেওয়া হলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পৃথক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের জন্য ছয়তলা একটি ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। ভবনের বিভিন্ন তলায় জেনারেটরের সাবস্টেশন, মেনিফোল্ড রুম, ইলেকট্রিক কন্ট্রোল রুম, স্টোর রুম ও আনসার ব্যারাক স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এর আগে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার আগে নগরীর গুপ্তপাড়ায় নবনির্মিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close