বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৩:৪০ PM

নতুন বাংলাদেশ’-এর অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভারত সফর নিয়ে আলোচনা চলছে

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান হুমায়ুন কবির। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য ও সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।

জ্বালানি খাতে গুরুত্ব সরকারের

জ্বালানি খাতের বর্তমান সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অতীতে এ খাতে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংকট সমাধানে কাজ করছে বলে জানান তিনি।

নিরাপত্তা জোটে জাতীয় স্বার্থই অগ্রাধিকার

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের মতো অন্যান্য দেশও একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের স্বার্থ যেখানে সংশ্লিষ্ট, সেখানে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার কারণ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে কেউ এ বিষয়ে চাপ দিচ্ছে না। দেশের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উড়োজাহাজ কেনা হতে পারে।

মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আগের সরকারের সময়কার সিন্ডিকেট নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে।

তিনি জানান, এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close