বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘ইটার্নাল সানশাইন ট্যুর’ শেষে দীর্ঘ বিরতির ঘোষণা আরিয়ানা গ্রান্ডের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম

জনপ্রিয় পপ তারকা আরিয়ানা গ্রান্ডে সংগীত ও বিনোদনজগতের ব্যস্ততা থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। লন্ডনের বিখ্যাত ওটু এরিনায় ‘ইটার্নাল সানশাইন ট্যুর’-এর শেষ কনসার্টে হাজারো দর্শকের সামনে আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

৩৩ বছর বয়সী এই গায়িকা সফরের শেষ আয়োজনটি শেষ করেন আবেগাপ্লুত হয়ে। মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরিয়ানা বলেন, পুরো সফরে পাওয়া অভিজ্ঞতা তার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে।


শেষ কনসার্টে নতুন অ্যালবাম ‘পেটাল’-এর বেশ কয়েকটি গান পরিবেশন করেন তিনি। এর মধ্যে ছিল ‘ওহ ওয়েল’, ‘লাইক আই ডু’, ‘হেইট দ্যাট আই মেড ইউ লাভ মি’ এবং প্রথমবারের মতো পরিবেশিত ‘নোওয়্যার, নোবডি’।

এ ছাড়া নিজের জনপ্রিয় গান ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’ পরিবেশনের সময় গানের কথায় কিছুটা পরিবর্তন আনেন আরিয়ানা। সেই মুহূর্তে তার ডান্সার রিকি আলভারেজের সঙ্গে নতুন সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। শেষ কনসার্টে উপস্থিত ছিলেন ‘উইকেড’ সিনেমায় আরিয়ানার সহ-অভিনেত্রী সিনথিয়া এরিভোও।

আরিয়ানার বিরতির ঘোষণার পর ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। তবে গায়িকা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা কিংবা ওজন কমে যাওয়ার কারণে তিনি এই সিদ্ধান্ত নেননি। বরং দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন ও পেশাগত কাজের মধ্যে নতুনভাবে ভারসাম্য তৈরির কথা ভাবছিলেন। এই পরিকল্পনার অংশ হিসেবেই আগামী বছর লন্ডনের বার্বিকানে মঞ্চস্থ হওয়ার কথা থাকা ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ নাটক থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরিয়ানা তার ‘ইটার্নাল সানশাইন ট্যুর’-কে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। আপাতত জনসমক্ষে উপস্থিতি ও প্রচারমূলক কর্মকাণ্ড কমিয়ে নিজের জন্য সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই পপ তারকা।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close