প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ৫:০৭ PM

সিক্যুয়েলটির সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে প্রথম সিনেমার পরিচিত মুখগুলো। হিরানি স্পষ্ট করে জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’-এর অভিনয়শিল্পীদের পরিবর্তন করা হচ্ছে না।
প্রথম সিনেমায় তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, আর মাধবন ও শারমান জোশী। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কারিনা কাপুর ও বোমান ইরানি। ফলে নতুন সিনেমাতেও জনপ্রিয় এই চরিত্রগুলোকে একই অভিনয়শিল্পীদের মাধ্যমে পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
ভক্তদের কাছে এটি নিঃসন্দেহে বড় সুখবর। কারণ ‘থ্রি ইডিয়টস’ শুধু বক্স অফিসে সফল সিনেমাই নয়, সময়ের সঙ্গে এটি ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ও স্মরণীয় ছবিতে পরিণত হয়েছে।