বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। দুই দেশের জনগণের স্বার্থ ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আলোচনা চলছে বলে জানান তিনি।

বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলমান রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে ভবিষ্যতেও আলোচনা অব্যাহত থাকবে।

তিনি বাংলাদেশ-ভারতের সংসদীয় সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে দুই দেশের সংসদে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন এবং পারস্পরিক সফর বিনিময়সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান দীনেশ ত্রিবেদী। দুই দেশের সংসদ কীভাবে আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করতে পারে, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়ানোর উপায় নিয়েও মতবিনিময় হয়েছে। হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং পারস্পরিক আলোচনাই গণতান্ত্রিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।

বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক হলেও সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে এ সম্পর্কে বিভিন্ন সময়ে পরিবর্তন এসেছে।

স্পিকার অভিযোগ করেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছিল ‘সাজানো নির্বাচন’। এসব নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ তৈরির পথ উন্মুক্ত হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অনেকটা সরকারকেন্দ্রিক ছিল। এখন দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ককে দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জবাবে ভারতের হাইকমিশনার বলেন, ভারত সরকার জনগণকেন্দ্রিক বাংলাদেশ-ভারত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার পাশাপাশি সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক দীনেশ ত্রিবেদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close