বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত
সিলেট(গোয়াইনঘাট প্রতিনিধি)
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:২৪ পিএম আপডেট: ১০.০৬.২০২৬ ৮:৩১ PM

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় খাদ্য ব্যবস্থার রূপান্তরে এগ্রোইকোলজি কার্যক্রম বাস্তবায়নে কর্মরত ‘দ্যা গ্রীন ইভোলুশন’ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে পাবলিক মিটিং ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা

 ওয়েল্টহাঙ্গারহিলফি (Welthungerhilfe)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। রাসায়নিক ও নিষিদ্ধ সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল কৌশল।

এরই ধারাবাহিকতায় বুধবার (১০ জুন) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এবং মধ্য জাফলং ইউনিয়নে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়।

পৃথক অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দিবস দুটি উপলক্ষে আয়োজিত পাবলিক মিটিং ও চারা বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে নিম, মেহগনি, আতা এবং তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চারা বিতরণকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ বলেন, কৃষকেরা বিনামূল্যে পাওয়া এসব উপকারী গাছের চারা তাদের বসতবাড়ি ও চাষের জমিতে রোপণ করে এগ্রোইকোলজি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এটি অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকারক কীটনাশকমুক্ত কৃষিব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্যবৃন্দ, এফআইভিডিবি-এর প্রকল্প কর্মকর্তাবৃন্দ এবং গ্রীন ইভল্যুশন প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণিগণ উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে রাসায়নিক পরিহার করে জৈব কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।


আরও সংবাদ   বিষয়:  পরিবেশ   সুরক্ষা   জাফলং এফআইভিডিবি   বৃক্ষ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close