সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
আশুলিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ শহীদুল্লাহ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে শনিবার বিকেল পৌণে ৩টার দিকে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া  এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ শহীদুল্লাহ (৩১) কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় ডেইল নোয়াখালীপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শহীদুল্লাহ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। 

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   ইয়াবা   কারবারি   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close