সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মানিকগঞ্জে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ, ধাওয়া-হামলায় আহত ৪
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম

মানিকগঞ্জে বাউলদের ইসলামবিরোধী কর্মকাণ্ড ও বাংলাদেশ বাউল সমিতির চেয়ারম্যান মো. আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ পরবর্তী ধাওয়া-হামলার ঘটনায় বাউল সম্প্রদায়ের তিনজন ও তৌহিদী জনতার একজনসহ মোট চারজন আহত হয়েছে।

রবিবার সকাল ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, আবুল সরকারসহ কিছু বাউল আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তারা আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ শেষে বেলা ১১টার দিকে, তৌহিদী জনতার মিছিল দক্ষিণ সেওতা এলাকার শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এসময় আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল শিল্পী।তৌহিদী জনতার অংশগ্রহণকারীরা তাদের ধাওয়া করলে সংঘর্ষ সৃষ্টি হয়।

আহতরা হলেন, বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল এবং তৌহিদী জনতার একজন (নাম জানা যায়নি)

আহতদের দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।

উল্লেখ্য, ঘিওর উপজেলার জাবড়া এলাকায় “খালা পাগলী মেলা”য় বিচার গান পরিবেশনের সময় আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে মো. আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় ঘিওর থানায় তার নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জে   আবুল সরকার   শাস্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close